টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। দুবাইয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) প্রথম সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। একই সময় শারজাহতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলংকা।